Tuesday, August 24, 2010

টমেটো পেঁয়াজের চাটনি


উপকরণঃ
১। পেঁয়াজ ৪টা মোটা কুচি
২। টমেটো মাঝারি কুচি ২টা
৩। কাঁচামরিচের কুচি ৩টা
৪। আদাকুচি ১ টেবিল-চামচ
৫। রসুনকুচি ২ কোয়া
৬। লবণ সিকি চা-চামচ
৭। লেবুর রস ১ চা-চামচ
৮। তেঁতুলের চাটনি ২ টেবিল-চামচ
৯। চিনি আধা চা-চামচ
১০। ধনেপাতার কুচি সিকি কাপ
১১। তেল ১ টেবিল-চামচ
১২। পাঁচফোড়ন আধা চা-চামচ

প্রণালীঃ তেল ও পাঁচফোড়ন বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে নেড়ে চুলা বন্ধ করে দেবেন। কাটলেটের সঙ্গে এই চাটনি কাবাব খেতে বেশ মজা।