উপকরণ : মাখন তিন টেবিল চামচ, পেঁয়াজকুচি ১০০ গ্রাম, সবুজ ক্যাপসিকাম ১০০ গ্রাম, তেজপাতা দুইটি, লম্বাকৃতির বেগুন ফালি করে কাটা, মরিচগুঁড়ো চার ভাগের এক চা চামচ, মরিচগুঁড়ো, (আধভাঙা) চার ভাগের এক চা চামচ, হলুদগুঁড়ো আধা চা চামচ, জিরাগুঁড়ো আধা চা চামচ, ধনেগুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ চার ভাগের এক চা চামচ, টমেটো ৩০০ গ্রাম।
প্রণালী : একটি বড় সসপ্যানে মাখন গলিয়ে নিতে হবে। মাখন ফুটতে শুরু হওয়ামাত্র পেঁয়াজকুচি, গোলমরিচ, তেজপাতা ছেড়ে মিনিটখানেক রান্না করতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে বেগুন ছেড়ে নাড়ুন। এবারে চিলি ফ্লেকস বা আধভাঙা মরিচ, মরিচগুঁড়ো, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরাগুঁড়ো ও লবণ বেগুনের সাথে ভালভাবে মাখিয়ে নিতে হবে। দুই মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। টমেটো ও পানি যোগ করে ঢেকে আরো দুই মিনিট রান্না করুন। খেয়াল রাখতে হবে বেগুন যাতে গলে না যায়। ঢাকনা সরিয়ে রসুন যোগ করুন। পানি শুকিয়ে যাওয়া পর্যত্ম রান্না হতে দিন। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Bangladeshi Taka Converter