Tuesday, August 24, 2010

রিং পিং ড্যানিশ


উপকরণ : প্যাটিসের পাফখামির বা ডো ২ পিস, চিনি ৪ টেবিল চামচ এবং ডিম ১টি।

প্রনালী : প্যাটিসের ডোকে বেলে সাইড কেটে নিতে হবে। এবার এক ইঞ্চি চওড়া করে পুরোপুরি লম্বা করে কেটে ৫ ভাগ করে নিতে হবে। তারপর প্রত্যেকটি ভাগের ওপর চিনি বিছিয়ে দুই দিক থেকে রিঙ করে এক জায়গায় এনে হাত দিয়ে ওপর থেকে চাপ দিতে হবে। এবার ওপরে ডিমে ব্রাশ করে চিনি ছিটিয়ে ১৮০ ডিগ্রিতে ৪০ মিনিট বেক করতে হবে।