Tuesday, August 24, 2010

ভাত-সবজির গোলগুল্লা


উপকরণ : রান্না করা ভাত ১ কাপ, ডিম ১টা, গাজর সেদ্ধ (টুকরা) সিকি কাপ, পেঁপে কিউব সিকি কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, স্বাদলবণ আদা চা চামচ, ক্যাপসিকাম টুকরা আধা কাপ, ময়দা ২ টেবিল চামচ।

প্রণালী : আগের দিনের ফ্রিজে রাখা ভাত হলে ভালো হয়। ওই ভাতের সঙ্গে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে ডুবোতেলে গোল গোল বল করে ভাজতে হবে। এবার ফয়েল পেপারে মুড়ে সঙ্গে সস দিয়ে পরিবেশন।