Tuesday, August 24, 2010

জেলি স্যান্ডউইচ


উপকরণ :
পুরো পাউরুটি চার কোনো করে টুকরো করা ১টি, মাখন ৫০ গ্রাম, টমেটো কেচাপ ৪ টেবিল চামচ, জেলি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, আলু সেদ্ধ ৪টি।

প্রণালী :
পাউরুটির প্রত্যেকটি টুকরোতে মাখন লাগিয়ে নিন। একটি আলাদা পাত্রে জেলি, আলু, পরিমাণমতো লবণ দিয়ে চটকে পেস্ট করে রাখুন। প্রত্যেকটা পাউরুটির একধারে এই জেলির পেস্ট লাগান এবং মাঝখানে চওড়া অংশ টমেটো কেচাপ সমানভাবে লাগিয়ে দুটি টুকরা জোড়া দিন। এবার তা টুকরো গাজর ও লেটুস পাতা দিয়ে সাজিয়ে উপরে জেলি দিয়ে নকশা এঁকে পরিবেশন করুন।