Tuesday, August 24, 2010

জেলি হালুয়ার পুর


উপকরণ :
চালের গুড়া ২ কাপ, পানি পরিমাণমতো, লবণ আধা চা চামচ, নারিকেল ১টা (কোড়ানো), বাদাম আধা কাপ, গুড় আধা কাপ, ক্ষিরসা ১ কাপ, গুঁড়া দুধ আধা কেজি ও পরিমাণমতো জেলি।

প্রণালী :
গুঁড়া দুধ, নারিকেল, গুড়, বাদাম একসঙ্গে জ্বাল দিন এবং ক্ষিরসা দিন। এবার চালের গুড়া পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন এবং ছোট ছোট রুটি বেলে ভিতরে হালুয়ার পুর ও জেলি ভরে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।