উপকরণ : ১. দাঁড়াসুদ্ধ বড় চিংড়ি ৬টি, ২. আদাবাটা ২ চা চামচ, ৩. পেঁয়াজবাটা ৩টি, ৪. রসুনবাটা ২ চাচামচ, ৫. কাঁচামরিচ বাটা ৪টি, ৬. লবণ পরিমাণমতো, ৭. মাখন ২০০ গ্রাম।
প্রণালী : চিংড়ি মাছের মাথা সামনের দিক থেকে সামান্য কেটে ভেতরের ময়লা ফেলে দিন। এবার দাঁড়াসুদ্ধ মাছ ফুটন্ত গরম পানিতে ভালো করে ধুযে একটি পাত্রে সাজিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে অল্প জ্বালে ফুটিয়ে নিন। চিংড়ি মাছের খোলা লালচে হলেই নামিয়ে ফেলুন। চিমটার সাহায্যে এক একটি মাছ গরম পানি থেকে তুলে নিন। খুব সাবধানে খোলার ভিতর থেকে আস্তে আস্তে সেদ্ধ মাছটা বার করে নিন। বেশ খানিকটা মাখন ও সব মসলা মাখিয়ে পুরভরা ছয়টি মাছ তার মধ্যে সাজিয়ে রাখুন। মাছসমেত পাত্রটি ওভেনে অল্প জ্বালে বসিয়ে দিন। যখন দেখবেন মাছের মুখে লালচে রং ধরেছে তখন ওভেনটি নিভিয়ে দেবেন। পরিবেশনের সময় পাতলা করে শসা, ডিমসেদ্ধ ও ধনেপাতা কেটে উপর দিয়ে ছড়িয়ে দিন।

Bangladeshi Taka Converter