Wednesday, August 25, 2010

টমেটো সস এর সঙ্গে কুচো চিংড়ি


উপকরণ : ১. সেদ্ধ করা কুচো চিংড়ি ৫০০ গ্রাম, ২. ভুট্টা গুঁড়ো ১ টেবিল চামচ, ৩. টমেটো সস ১ টেবিল চামচ, ৪. সয়া সস ১ টেবিল চামচ, ৫. আদা কুচি ১ টেবিল চামচ, ৬. পেঁয়াজ ১টি (টুকরো করা), ৭. লবণ পরিমাণমতো, ৮. তেল পরিমাণমতো।

প্রণালী : চুলোয় পাত্র চাপিয়ে তাতে ৪ টেবিল চামচ তেল দিয়ে গরম হতে দিন। তেল গরম হলে কুচো চিংড়িগুলো ঢেলে লালচে করে ভেজে ফেলুন। এবার একমাত্র ভুট্টা গুঁড়ো বাদে বাকি সব উপকরণ ওই মাছের উপর ঢেলে দিন। ৫ মিনিট নেড়েচেড়ে রান্না করার পর ভুট্টা গুঁড়োর মিশ্রণ ওতে মেশান। যতণ না ঘন হচ্ছে ততণ নাড়ুন। ঘন হওয়ার পর নামিযে গরম গরম পরিবেশন করুন।