Tuesday, August 24, 2010

তেঁতুলের টক মিষ্টি আচার


উপকরণঃ
১। তেঁতুল-২ কেজি
২। আখের গুড় দেড় কেজি
৩। হলুদ গুড়া-২ চা চামচ
৪। মরিচ গুঁড়া-২ টেবিল চামচ
৫। পাঁচফোড়ন গুঁড়া-৩ টেবিল চামচ
৬। সরিষার তেল-২ কাপ
৭। লবণ-স্বাদমতো

প্রণালীঃ
তেঁতুলের ক্বাথ বের করে ছেকে নিন। এবার তাতে লবণ ও হলুদ মিশিয়ে ছড়ানো বড় পাত্রে ঢেলে কড়া রোদে পানি শুকিয়ে নিন। এবার এতে গুড় মেশান এবং আবার রোদে শুকাতে দিন। মরিচ গুঁড়া ও পাঁচফোড়ন গুঁড়া মেশান ধীরে ধীরে। প্রতিদিন ১ টেবিল চামচ সরিষার তেল দিন ওই মিশ্রণে এবং রোদে শুকান। তেঁতুলের পানি শুকিয়ে আঠা হয়ে এলে পাত্রে তুলে সংরক্ষণ করুন।