Tuesday, August 24, 2010

বড় আমের মিষ্টি আচার


উপকরণঃ
১। কাঁচা আম (বড়) ১০টি
২। কালোজিরা ১ চা চামচ
৩। হলুদ গুঁড়া ২ চা চামচ
৪। মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৫। পাঁচফোড়ন গুঁড়া ২ টেবিল চামচ
৬। লবণ স্বাদমতো
৭। চিনি ৮ কেজি
৮। সরিষার তেল দেড় কাপ
৯। সিরকা ২ কাপ

প্রণালীঃ
আম ছিলে টুকরো করে নিন। প্রেসার কুকারে সরিষার তেল দিন। তেল গরম হয়ে উঠলে তাতে কালোজিরার ফোড়ন দিন। আমগুলো তেলে ঢালুন ও নাড়ুন। এবার চিনি ছাড়া বাকি সব উপকরণ এর সঙ্গে মিশিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিন। কুকারে তিন-চারটি সিটি বাজার পর ঢাকনা খুলে আমগুলো নেড়ে গলিয়ে ফেলুন। চিনি মিশিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন।