Tuesday, April 10, 2018

সুস্বাদু ডিমের পোয়া পিঠা


অনেকে মিষ্টিজাতীয় পিঠা তেমন পছন্দ করে না। আবার অনেকের মিষ্টি খাওয়া বারণ থাকে। তাঁদের জন্য এই ঝাল পিঠার কোনো তুলনা নেই। বিকেলের নাশতায় কিংবা কোনো অতিথি এলে ঝটপট বানানো যায় এ পিঠা। তো, চলুন দেখি কীভাবে বানাবেন ডিমের পোয়া পিঠা।

উপকরণ

১. চালের গুঁড়া এক কাপ

২. হলুদ গুঁড়া আধা চা চামচ

৩. গোটা জিরা আধা চা চামচ

৪. পেঁয়াজ কুচি আধা কাপ

৫. আদা-রসুন বাটা এক চা চামচ

৬. কাঁচামরিচ কুচি দুই চা চামচ

৭. ডিম দুটি

৮. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

চালের গুঁড়ার সঙ্গে হলুদ, জিরা ও লবণ মিশিয়ে নিন। এবার এতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচামরিচ কুচি ও ডিম দিয়ে মেখে নিন। এরপর এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার রেডি হলে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ব্যাটার ফেটিয়ে নিন। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয়, ২৫ মার্চ ২০১৮