উপকরণ:
কাঁচা পেঁপে দেড় কাপ (চিকন ঝুরি ঝুরি কাটা হবে)
চেরি টমেটো ৮-১০টি (দুই ফালি করে কেটে নিন। এটা না পেলে রেগুলার টমেটো ব্যবহার করুন)
গাজর ১/৪ কাপ (ছবি দেখে কেটে নিন)
বরবটি ২টি লম্বা পিস করা
কাজু বাদাম অল্প কয়েকটা (অথবা আপনার পছন্দ অনুযায়ী)
ফিস সস ২ টেবিল চামচ
লেবু ২টি
ব্রাউন সুগার ২ টেবিল চামচ (যারা ডায়েট করবেন তারা যতটা সম্ভব কম দিন কিংবা দেবেন না)
লাল কাঁচা মরিচ ৩-৪টি স্বাদ মতো কম বেশি হতে পারে
রশুন ৩-৪ কোয়া
প্রণালী:
প্রথমে একটি রসুন আর কাঁচা মরিচকে হাল্কা করে ছেঁচে নিন।
এরপর ফিশ সস, লেবুর রস, চিনি, টমেটো, বর বটি হালকাভাবে আবারো ছেঁচে নিন। খেয়াল রাখবেন যেন বেশি ছেঁচা না হয়।
এরপর পেঁপে এবং গাজর দিয়ে আবারো ছেঁচে নিন। ভালভাবে সব কিছু মিক্স করে নিন।
প্লেটে পরিবেশন করুন। উপরে বাদাম ছড়িয়ে দিন।
সবজিগুলো ব্যবহার করা হচ্ছে কাঁচা, ফলে অটুট থাকছে পুষ্টি গুণ। আছে ফাইবার, ফলে পেট ভরা ভাবটাও থাকবে অনেকক্ষণ। কাঁচা পেঁপে, রসুন ইত্যাদি মেটাবোলিজম বৃদ্ধিতে সহায়ক ফলে ওজন কমাতেও সহায়ক।
রেসিপিটি প্রকাশিত হয়, ১৫ জুন ২০১৮













Bangladeshi Taka Converter