উপকরণ:
কুলসন সেমাই -১ প্যাকেট,
চিনি-২ কাপ,
নারকেল কুড়ানো-১ কাপ,
কিমমিশ-২ টেবিল চামচ,
চীনা বাদাম (ভাজা)-৩ টেবিল চামচ,
দারুচিনি-৩ টুকরো,
তেজপাতা-২টা,
ঘি-৪ টেবিল চামচ,
পানি-২ কাপ,
লবণ-পরিমান মতো
প্রণালি: প্রথমে চুলায় কড়াই বসান। এরপর কড়াইতে ঘি দিয়ে গরম করুন। ঘি সামান্য গরম হলে ঘি দিন। এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঘিয়ে ঢেলে দিয়ে ১০/১৫ মিনিট নাড়ুন যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়। এবার এতে কুড়ানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে ১০ মিনিট জালে দমে রাখুন। সেমাই ঝরঝরে হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয়, জুন ০৯, ২০১৮













Bangladeshi Taka Converter