ঈদের খাবারের আয়োজনে রাখতে পারেন মোরগ ভিন্দালু। ভিন্ন স্বাদের এই খাবারটি রেঁধে চমকে দিতে পারেন প্রিয়জনদের। রইলো রেসিপি-
উপকরণ: মোরগের মাংস (ছোট টুকরা) ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, আলু ৫-৬ টুকরা।
ভিন্দালু পেস্ট: কাশ্মীরি মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ, সিরকা ৪ টেবিল চামচ। সিরকার সঙ্গে সব মসলা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
প্রণালি: সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন সামান্য ভাজুন। ভাজা হলে ভিন্দালু পেস্ট দিন এবং কষান। মোরগের মাংস দিন ৩-৪ মিনিট ভুনা করুন। লবণ আলু ও ২ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৫ মিনিট। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিয়ে কম আঁচে ফোটান। মাংস সেদ্ধ হলে কষিয়ে নামান। ইচ্ছা হলে পছন্দমতো ঝোল রাখা যায়।
রেসিপিটি প্রকাশিত হয়, ১৫ জুন ২০১৮
জাগোনিউজ২৪.কম













Bangladeshi Taka Converter