মালাই চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি হয়তো অনেকেরই জানা নেই। চলুন জেনে নেই কিভাবে রান্না করবেন সুস্বাদু এই মালাই চিকেন বিরিয়ানি-
উপকরণ: বাসমতি চাল- ১ কেজি, মুরগি- ছোট ২টি, পেঁয়াজ কুচি- ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, আলু- ৬-৭ টুকরা, রং+এলাচ + দারুচিনি+ জয় ফল+ জয়ত্রী- পরিমাণমতো, তেল- ২০০ মিলিগ্রাম, টক দই- ১ কাপ, ঘি- ১ কাপ, মালাই- আধা কাপ, মাওয়া আধা কাপ, মরিচ- আস্ত ৬-৭ টি, তেজপাতা- ৪-৫ টি, জাফরান- সামান্য, কেওড়ার জল- সামান্য।
প্রণালি: প্রথমে আস্ত মসলাগুলো পিষে মিশিয়ে নিন। এর পেঁয়াজ, আদা, রসুন বেটে পেস্ট করে নিন। এরপর মসলার গুড়া টক দইয়ের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন সাথে দইয়ের মিশ্রণটি মিশিয়ে মাংস ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে মাংসগুলো কষিয়ে নিন। কষানো শেষ হলে নামিয়ে রাখুন।
এরপর অন্য পাত্রে পানি গরম দিন। পানি ফুটে এলে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। তেজপাতা ও লবণ দিয়ে দিতে পারেন। চাল অর্ধেক ফুটে এলে নামিয়ে ছাকনি দিয়ে ছেকে চাল ঝরঝরে করে নিন। দুধে ভেজানো জাফরান মিশিয়ে ভাতকে ঝাকিয়ে নিন।এরপর প্রথমে কিছু ভাত তারপর রান্না করা মুরগির মাংস কয়েক টুকরা আলু পেয়াজ বেরেস্তা দিন। তারপর অর্ধেক মাওয়া ও অর্ধেক মালাই দিয়ে আবার কিছু ভাত দিন এরপর একইভাবে মাংসের লেয়ার দিন তারপর সবশেষে ভাতের লেয়ার দিয়ে উপড়ে ঘি ঢেলে ঢেকে দিন। এরপর চুলার উপর তাওয়া বসিয়ে পাত্রটি ৩০ মিনিট দমে রেখে দিন। ৩০ মিনিট পর ঢাকনা সরিয়ে দিন গরম সুগন্ধযুক্ত ধোয়া নাকে এলে নামিয়ে ফেলুন।
রেসিপিটি প্রকাশিত হয়, ১৫ জুলাই ২০১৮
জাগোনিউজ২৪.কম













Bangladeshi Taka Converter