Wednesday, August 25, 2010

ডুমুর কোপত


যা যা লাগবে :
ডুমুর সিদ্ধ ৪ কাপ, আলু সিদ্ধ ১ কাপ, মযদা আধা কাপ, নারকের দুধ ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁযাজ বাটা ৩ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দরুচিনি গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ।

প্রস্তুত প্রণালী
প্রথমে ডুমুর, আলু, ময়দা, একটু লবণ আর অল্প মরিচের গুঁড়া একসঙ্গে ভালো করে চটকে মেখে নিন। এবার গোল গোল কোপতা আকারে গড়ে গরম তেলে ছেড়ে বাদামি রঙ করে বেজে তুলুন। এবার তেলের মধ্যে নারকেল দুধ বাদে সব উপকরণ মসলা ছেড়ে কষাতে থাকুন। একটু পানি দিন। তেল ভেসে উঠলে কোপতাগুলো মসলায় ছেড়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। এবার নারকেল দুধ দিযে মাঝারি আঁচে ৫/৬ মিনিট ঢেকে রাখুন। তেল ভেসে উঠে সুগন্ধ ছড়ালে নামিয়ে ভাত, রুটি, পোলাও, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন।