Wednesday, August 25, 2010

বাঁধাকপির মচমচে রোল


উপকরণ :
বাঁধাকপির বড় পাতা ৮-১০টি (ভাপ দেওয়া), রান্না করা কিমা ১ কাপ, ময়দা ১ কাপ, ডিম ১টি, ভাজার জন্য তেল।

কিমার উপকরণ :
কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ সামান্য, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ ১টি, দারুচিনি ২ টুকরো।

প্রণালী : এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে কিমা দিয়ে ভেজে সব মসলা দিয়ে কষাতে হবে। সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নামানোর আগে ১ চা চামচ টমেটো সস দিয়ে নামিয়ে নিতে হবে। ময়দা, ডিম, একটু পানি ও লবণ দিযে পেস্ট তৈরি করতে হবে। কপির একটি পাতা নিয়ে তার মধ্যে কিমার পুর ভরে রোল করে ময়দায় চুবিয়ে ডুবুতেলে মচমচে করে ভেজে সস দিয়ে পরিবেশন।