উপকরণ : নুডুলস সেদ্ধ ৫০০ গ্রাম, হাড়বিহীন মুরগির মাংস ২৫০ গ্রাম (টুকরো করে কাটা), পেঁয়াজ ২টি, গাজর ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ ও গোল মরিচ পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালী : মাংসের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। তারপর তরকারিগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। তারপর একটি হাঁড়িতে তেল গরম করে মাংস ও তরকারি ভাজুন। তারপর অন্য পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ মোটা করে কেটে ছাড়ুন। অল্প ভাজা হলে ওতে মুরগির মাংস ও তরকারি দিয়ে নাড়ুন। ভাজা হয়ে গেলে সয়াসস, ভিনেগার, লবণ মিশিয়ে নিন। তারপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। তেল গরম হলে ওতে নুডুলস ছেড়ে দিন। মুচমুচে ভাজা হলে একটি শুকনো ঝুড়িতে ফেলে তেল ঝরিয়ে নিন। তেল ঝরে গেলে ওতে তরকারি ও মুরগির মাংস মিশিয়ে পরিবেশন করুন।

Bangladeshi Taka Converter