Wednesday, August 25, 2010

কলাগাছের কচি শাঁস ভাজি


যা যা লাগবে : কলাগাছের কচি শাঁস কুচি ৪ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ছোট চিংড়ি মাছ ৮-১০টি, আদা বাটা আধা চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল ২ টেবিল চামচ, লবণ প্রয়োজনমতো, তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
কলাগাছের শাঁস কুচি একটু হলুদ মেখে ধুয়ে নিন।
দ্বিতীয় পর্যায়
চুলায় পাত্রে তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ, আদা বাটা, হলুদ দিয়ে নাড়তে হবে। মসলা একটু ভাজা হলে তারপর ডাল দিয়ে ভাজতে হবে। এবার চিংড়ি দিয়ে নেড়েচেড়ে শাঁস কুচি দিয়ে লবণ সামান্য পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।