Wednesday, August 25, 2010

ডিম সরষে ভুনা


যা যা লাগবে : ডিম সিদ্ধ ৬টা, সরষে বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টা, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লবণ প্রয়োজনমতো, তেল প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
প্রথমে সিদ্ধ ডিম হালকা তেলে ভেজে নিন।
দ্বিতীয় পর্যায়
এবার পাত্রে তেল দিয়ে তাতে সরষে বাটা দিয়ে নেড়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষান।
তৃতীয় পর্যায়
এরপর তাতে ডিম ও অল্প পানি দিয়ে ঢেকে নিন।
চতুর্থ পর্যায়
এবার কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।