পাকান বা পোয়া পিঠা
উপকরণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, সেদ্ধ চালের গুঁড়া ১ কাপ, খেজুর গুড় ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, তেল (ভাজার জন্য)।
প্রণালী : ১. আতপ ও সেদ্ধ চালের গুঁড়া, বেকিং পাউডার এবং গুড় একসঙ্গে মিলিয়ে পানি দিয়ে গোলা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গোলা যেন পাতলা না হয়ে যায়। ২. গরম তেলে চামচে করে পিঠা ছাড়তে হবে। পিঠা ফুলে উঠলে উল্টিয়ে দিয়ে একটি কাঠি দিয়ে পিঠার মাঝ বরাবর ফুটো করে ভেতরের বাতাস বের করে নিতে হবে। ৩. ভাজা হলে চুলা থেকে নামিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করা যায়।
মুগপাকন
উপকরণ : আতপ চালের গুঁড়া ১ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, গুঁড়া চিনি আধা কাপ, ময়দা সিকি কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, ঘি ২ টে. চামচ, চিনি ৩ কাপ।
প্রণালী : ১. ভাজা মুগডার সেদ্ধ করে বেটে নিতে হবে। ২. আধা কাপ পানিতে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে কাই করতে হবে। চুলা থেকে নামিয়ে ভালো করে মথে মুগডার মিলিয়ে কিছুক্ষণ মাখিয়ে ঢেকে রাখতে হবে। ৩. ময়দা, বেকিং পাউডার, গুঁড়া চিনি ও ঘি একসঙ্গে মিলিয়ে চাল-ডালের মিশ্রণের সঙ্গে মাখাতে হবে। প্রয়োজনে আরও ময়দা দিয়ে মথতে হবে। ৪. পিঁড়িতে আধা ইঞ্চি পুরু করে রুটি বেলে বিভিন্ন আকারের পিঠা কেটে পিঠার সাইড এবং ওপরে খেজুর কাঁটা দিয়ে নকশা করতে হবে। ৫. ১ কাপ পানি দিয়ে চিনির সিরা করে নিতে হভে। ৬. তেল গরম করে পিঠা বাদামি রং করে ভেজে চিনির সিরায় ৫-৬ মিনিট রেখে নামিযে নিতে হবে।
গোলাপ পিঠা
উপকরণ : ময়দা ২ কাপ, গুঁড়া চিনি ৪ টে. চামচ, তরল দুধ ১ কাপ বা পরিমাণমতো, ঘি/তেল ৪ টে. চামচ, চিনি ৩ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেল (ভাজার জন্য)।
প্রণালী : ১. ময়দা, গুঁড়া চিনি ও ঘি একসঙ্গে মিলিয়ে দুধ দিয়ে ভালো করে মথে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ২. চিনি পানি একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করে নিতে হবে। সিরাতে দারুচিনি ও এলাচ দিতে হবে। ৩. ময়দার খামির দিয়ে ছোট ছোট লেচি কেটে গোলাপ বানিয়ে ডুবোতেলে ভেজে চিনির সিরায় ছাড়তে হবে। আট থেকে ১০ মিনিট সিরায় রেখে সিরা থেকে ওঠাতে হবে।
মুগপুলি
উপকরণ : মুগপাকনের সব উপকরণ দিয়ে খামি তৈরি করে ১৬ থেকে ১৮ বা ইচ্ছেমতো ভাগ করে নারকেলের পুর ভরে পুলি পিঠার শেপ করে গরম ডুবোতেলে বাদামি রং করে ভেজে চিনির সিরার মধ্যে ৫-৬ মিনিট রেখে ওঠাতে হবে। নারকেলের পুরের উপকরণ : কোরানো নারকেল ২ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া সামান্য।
প্রণালী : সব উপকরণ একসঙ্গে মিলিয়ে চুলায় দিয়ে ঘন ঘন নাড়তে হবে। চটচটে হলে নামাতে হবে।

Bangladeshi Taka Converter