যা যা লাগবে : কাঁচাকলা ২টি, মশুরের ডাল ২ টেবিল চামচ, ছোট চিংড়ি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, আদা আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ, এলাচ/দারুচিনি ৩টি করে, লবণ পরিমাণমতো, ডিম ১টি ফেটানো।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
কলা খোসাসহ সিদ্ধ করে নিন। ডাল সিদ্ধ করুন।
দ্বিতীয় পর্যায়
তেলে পেঁয়াজ, এলাচ, দারুচিনি ও চিংড়ি মাছ ভেজে নিন। পরে মিহি করে বাটুন।
তৃতীয় পর্যায়
সব উপকরণ একসাথে মেখে টিকিয়া বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। সাজিয়ে পরিবেশন করুন।

Bangladeshi Taka Converter