Wednesday, August 25, 2010

নিরামিষ পাঁচতরকারি


যা যা লাগবে :
আলু ৩টি (মাঝারি আকারের), বরবটি ৫টি, মিষ্টিকুমড়া ১ কাপ, ঝিঙে ২টি, ফুলকপি চার ভাগের ১ ভাগ, বাঁধাকপি ১ কাপ, বেগুন ১টি (বড় লম্বা), পেঁপে আধা কাপ, তেজপাতা ২টি, শুকনা মরিচ ২টি, জিরা সামান্য, মৌরি সামান্য, মেথি সামান্য, কালোজিরা সামান্য, কাঁচা মরিচ ৫টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, আখের গুড় দেড় টেবিল চামচ, ধনেপাতা পরিমাণমতো, তেল পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
তরকারিগুলো ধুয়ে ডুমো করে কাটুন। কড়াইতে তেল দিয়ে আলু কষিযে তুলে নিন।
দ্বিতীয় পর্যায়
অন্য আরেকটি কড়াইতে তেল দিন। তেল গরম হলে তেজপাতা, শুকনা মরিচ, জিরা, মৌরি, মেথি, কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন।
তৃতীয় পর্যায়
হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা বাটা পানিতে গুলে নিন। মসলা কষে এলে আলু বাদে অন্য সবগুলো তরকারি এক এক করে কড়াইতে দিন। তাপ দিতে থাকুন।
চতুর্থ পর্যায়
ভেজে রাখা আলুগুলো ও চিনি কড়াইতে দিন। সিদ্ধ হয়ে এলে ভালোমতো নেড়ে জিরা গুঁড়া ও ঘি দিন। ধনেপাতা দিয়ে নামিযে নিন। ইচ্ছেমতো সাজিয়ে সাদাভাতের সঙ্গে পরিবেশন করুন।