Wednesday, August 25, 2010

ধনেপাতার চাটনি


উপকরণ :
টাটকা ধনেপাতা বড় ২ আঁটি, রসুন ২ কোয়া, পাকা তেঁতুল দেড়-দুই ছড়া। কাঁচামরিচ ১টি, চিনি, লবণ স্বাদমতো।

প্রণালী :
ধনেপাতার কচি ডগা ও পাতা বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, তেঁতুল, লবণ ও চিনি সব একসঙ্গে মিশিয়ে মিহি করে কেটে নিন। সামান্য ঝাল, মিষ্টি ও টকটক স্বাদ হবে।