Wednesday, August 25, 2010

পুরভরা কাঁঠালের টিকিয়া


উপকরণ :
কাঁচা কাঁঠাল ২ কাপ, বুটের ডাল সিকি কাপ, আদা চাক চাক করে কাটা ১ চা চামচ, রসুন চাক চাক করে কাটা ১ চা চামচ, শুকনা মরিচ গোটা ৪টি, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, লবণ স্বাদ অনুসারে, তেল ১ টেবিল চামচ। সব দিযে মেখে ২ কাপ পানি দিয়ে সেদ্ধ করে কেটে নিতে হবে।

পুর তৈরি :
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, কিশমিশ ১ চা চামচ, লবণ সামান্য। সব একসঙ্গে বেটে নিতে হবে।

প্রণালী :
২টি ডিম দিয়ে খুব ভালো করে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল মেখে গোল করে টিকিয়া করে ভেতরে পুর ভরে নিতে হবে। এভাবে সব বানিয়ে ডুবো তেলে ভাজতে হবে। এবার গরম গরম পরিবেশন।