Tuesday, August 24, 2010

পনির কাটলেট


উপকরণ : পনির ২৫০ গ্রাম, পেঁয়াজ ২টি, আদাবাটা ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পাউরুটি ২ টুকরো, বিস্কুট গুঁড়ো পরিমাণমতো, তেল পরিমাণমতো (ভাজার জন্য), লবণ পরিমাণমতো, ডিম ১টি।

প্রণালী : পনির চটকে নিন। পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে। পাউরুটি মাখা, আদাবাটা, ধনেপাতা কুচি, লবণ দিয়ে একটি ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে মাখুন। তারপর কাটলেটের আকারে করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।