Wednesday, August 25, 2010

শবনম সবজিকারি


যা যা লাগবে :
সবজি আধা কেজি, সয়াবিন তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজ স্লাইজ করে কাটা এক কাপের তিন ভাগের এক ভাগ, সরিষা (আস্ত) আধা চা চামচ, তেজপাতা ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা কোয়ার্টার কাপ, কাঁচা মরিচ বাটা ২টি, কাজুবাদাম বাটা ৪টি, কাঠবাদাম বাটা ৩টি, মরিচ গুঁড়া পৌনে এক চা চামচ, টমেটো মাঝারি ২টি, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
৪/৫ রকমের সবজি ধুযে বেছে নিন। ৫ সেমি লম্বা সাইজ করে ধুযে নিন। ১টি টমেটো লম্বা ও একটি কুচি করে কাটুন।
দ্বিতীয় পর্যায়
টমেটো বাদে সব সবজি আলাদা আধা সিদ্ধ করুন। বাদাম বাদে সব কাটা ও গুঁড়া মসলা একত্রে এক কোয়ার্টার কাপ পানি দিয়ে মিশান।
তৃতীয় পর্যায়
স্লাইজ করা পেঁয়াজ বেরেস্তা করে তেল ছেঁকে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে অল্প সরিষা ফোড়ন দিন।
চতুর্থ পর্যায়
সরিষা ফুটে উঠলে তেজপাতা ও মসলা দিয়ে নেড়েচেড়ে কষান। পানি শুকালে টমেটো কুচি ও বাদাম দিয়ে নাড়তে থাকুন।
পঞ্চম পর্যায়
টমেটো সিদ্ধ হয়ে মসলার সঙ্গে মিশে গেলে বরবটি বাদে সবজি ও লবণ দিন। কম আঁচে ঢেকে রান্না করুন।
ষষ্ঠ পর্যায়
সবজি ঠিকমতো সিদ্ধ হলে বরবটি দিয়ে না ঢেকে আরো ৫/৭ মিনিট চুলায় রাখুন। জিরার গুঁড়া বা মাখন দিযে নামান। গরম সবজি ডিশে তুলে উপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।