Tuesday, August 24, 2010

ভেজিটেবল পুলি


যা যা লাগবে :
আটা ১ কাপ, লবণ কোয়ার্টার চা চামচ, পানি পরিমাণমতো, ফুলকপি ১ টেবিল চামচ, গাজর ১ টেবিল চামচ, আলু আধা টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ২ চিমটি।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
আটা, লবণ ও তেল দিয়ে মিশিয়ে তাতে সামান্য পানি দিয়ে খামির তৈরি করুন।
দ্বিতীয় পর্যায়
কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে ফুলকপি, গাজর, আলু ও বরবটি দিয়ে সিদ্ধ করুন। অল্প পানি দিন। সিদ্ধ হলে গরম মসলা গুঁড়া ও জিরা দিন নেড়েচেড়ে নামান। সস দিযে পরিবেশন করুন।