উপকরণ: ইলিশ মাছ ৮ টুকরা, হলুদ সরিষা ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, ফালি করা কাঁচামরিচ ৩টি, পেঁয়াজ বাটা এক কাপের চার ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লেবুর খোসা কোরানো ১ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, বড় কচি লাউপাতা ৮টি।
যেভাবে তৈরি করবেন
১. ইলিশ মাছ কেটে ধুয়ে নিন।
২. সরিষা ও কাঁচামরিচ ধুয়ে বেটে ছাঁকনিতে ছাঁকুন।
৩. ছেঁকে নেওয়া সরিষা বাটার সঙ্গে পাতা ও মাছ ছাড়া সব উপকরণ মাখুন।
৪. মাখানো মসলা দিয়ে মাছ মেরিনেট করুন ৩০ মিনিট।
৫. একটি লাউপাতার ওপর এক পিস মাছ ও কিছু মসলার মিশ্রণ দিয়ে মুড়িয়ে টুথপিক আটকে দিন।
৬. কড়াইয়ে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে পাতায় মোড়ানো মাছ দিয়ে ঢাকুন। আঁচ কমিয়ে রান্না করুন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিন।
৭. গরম গরম পরিবেশন করুন।

Bangladeshi Taka Converter